ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

রাবিতে ডিজিটাল হল ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু

  • আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও ডরমিটরিসমূহে সেবা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ডিজিটাল হল ম্যানেজমেন্ট’ সিস্টেম চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে অবস্থিত আইসিটি সেন্টারের ডিজিটাল কনফারেন্স রুমে এই ব্যবস্থার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল হোসেন মোল্যা এই ডিজিটাল হল ম্যানেজমেন্ট সিস্টেম-এর পরিচিতি ও কার্যপদ্ধতি বিস্তারিত তুলে ধরে বলেন, এই ব্যবস্থায় একজন আবাসিক বা অনাবাসিক শিক্ষার্থী তার স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে নিজ হল বা ডরমিটরির সকল সেবা ডিজিটালভাবে গ্রহণ করতে পারবে। এজন্য হল অফিসে প্রয়োজনীয় স্মার্ট কার্ড রিডার, বিশেষায়িত অ্যাপসযুক্ত স্মার্টফোন ও প্রয়োজনীয় সফটওয়্যার সম্বলিত কম্পিউটার থাকবে। এই ব্যবস্থায় যেকোনো শিক্ষার্থীর আবাসিকতা ও ফি সংক্রান্ত সকল তথ্য সংযোজন ও হালনাগাদ করা যাবে।

তিনি আরো জানান, হল অফিস বা কোনো শিক্ষার্থী স্মার্ট কার্ড রিডারে তার স্মার্ট আইডি কার্ডটি যুক্ত করলেই মনিটরে সংশ্লিষ্ট সকল তথ্য দেখা যাবে। তখন প্রয়োজনীয় সেবা যেমন ফি প্রদান, হল পরিবর্তন, আসন ব্যবস্থাপনা ইত্যাদি সম্পন্ন করা যাবে। এর ফলে সময় ও শ্রম বহুলাংশে কমে যাবে। বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে।

এই ব্যবস্থা উদ্বোধন করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অন্যতম ধাপ হিসেবে আজ এ ব্যবস্থা চালু হলো। পর্যায়ক্রমে সকল বিভাগ, দফতর ও মেডিকেল সেন্টার ডিজিটাল ব্যবস্থাপনায় সংযুক্ত হবে।

সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমানসহ সকল হলের প্রাধ্যক্ষ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ডিজিটাল হল ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু

আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭