ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাবিতে ভর্তি পরীক্ষা শেষে মেয়েকে মেসে পৌছিয়ে নিখোঁজ বাবা

  • আপডেট সময় : ০২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েকে মেসে পৌছে দিয়ে নিখোঁজ হয়েছেন আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি। তবে ফোন ট্রাক করে নিখোঁজ হওয়া ব্যক্তি রাজশাহীর বিনোদপুর এলাকায় অবস্থান করছে বলে দাবি পরিবারের।

নিখোঁজ আব্দুল কাইয়ুম নামের ঐ ব্যাক্তির বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর শনিবার রাতে ময়মনসিংহ থেকে রাজশাহীতে আসেন তিনি। ২২ অক্টোবর মেয়ের এ ও ই ইউনিটের পরীক্ষা শেষে রাতে ময়মনসিংহের দিকে রওয়ানা হন। ২৩ অক্টোবর সকালে মেয়ে সারাকে মেসে রেখে বাড়িতে যাচ্ছেন বললেও বাড়িতে পৌছান নি তিনি। পরে রাতে ভাগিনার কাছে ফোন দিয়ে ২ হাজার টাকা চান। ভাগিনা বিকাশে করে টাকা পাঠানোর পর থেকে নিখোজ ব্যক্তির ফোন আর খোলা পাওয়া যায়নি।

এদিকে মেয়ে দিলারা জান্নাত সারা জানান, কর্মস্থল সাগরদিঘি এলাকায় রফিক রাজু স্কুলে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে যাননি। ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে তারা ময়মনসিংহ পুলিশের থেকে ফোন ট্রাক করেন। বিভিন্ন সময়ে তিনবার ট্রাক করলে রাজশাহীর বিনোদপুরে ঠিকানা দেখাচ্ছে বলে বলে দাবি তাদের। এনিয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আব্দুল কাইয়ুম নামের ঐ ব্যক্তির খোজ পাওয়া যাচ্ছেনা বলে আমাদের জানিয়েছে ব্যক্তির পরিবার।
আমরা আইন শৃঙ্খলা বিভাগের সকল পর্যায়ে জানিয়েছি। তবে রাজশাহীতে তার অবস্থান সম্পর্কে কোন কিছুই জানতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ভর্তি পরীক্ষা শেষে মেয়েকে মেসে পৌছিয়ে নিখোঁজ বাবা

আপডেট সময় : ০২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭