ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

রাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন ‘রোহিঙ্গা গণহত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে’

  • আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: ‘মিয়ানমারে যে নির্যাতন হচ্ছে আমরাদেরও সে অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় শক্তিশালী দেশগুলোর প্রধানরা আমাদের বিরোধিতা করেছিল। কিন্তু বিশ্বব্যাপী আমাদের পক্ষে যে জনমত গড়ে উঠেছিল তার জন্য বিশ্বনেতারা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল।

আজকে রোহিঙ্গাদের উপর নির্বাচারে যে গণহত্যা চালানো হচ্ছে, তার জন্য মিয়ানমারের শাসকগোষ্ঠিকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে আমরা বিশ্বাস করি, মিয়ানমার তাদের এই মানবতাবিরোধী অবস্থান থেকে সরে আসবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা ও জাতিগত নির্মূলের প্রতিবাদে মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্য এসব কথা বলেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর কেবিএম মাহবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন, মার্কেটিং বিভাগের প্রফেসর শাহ আজম শান্তনু, দর্শন বিভাগের প্রফেসর এস এম আবু বকর, বাংলা বিভাগের প্রফেসর সরকার সুজিত কুমার, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান প্রমুখ।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে সকাল সাড়ে ১১টার সময় মানববন্ধন করেছে নৃবিজ্ঞান বিভাগ।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগের সভাপতি প্রফেসর ড. আদিল হাসান চৌধুরী, বখতিয়ার

আহমেদ, সহকারী অধ্যাপক শামীম আহম্মেদ, তাহমিনা নাজনীন, কে এম মেরকাতুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন ‘রোহিঙ্গা গণহত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে’

আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭