ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির অপসারণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ক্লাস বর্জন

  • আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসিমা জামানের অপসারণ দাবিতে বিভাগের ১১ জন শিক্ষক ক্লাস-পরীক্ষা বজর্ন করে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিববার সকাল ৯টা থেকে বিভাগ সভাপতির কক্ষের সামনের বারান্দায় অবস্থান নেন তারা। এতে অবরুদ্ধ রয়েছেন চেয়ারম্যান। এই সমস্যার দ্রুত সামাধান না হলে আন্দোলনে যাবে সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রফেসর ড. মো. আমিনুর রহমান, প্রফেসর এসএম এক্রাম উল্যাহ, প্রফেসর ড. এসএম রাজী, প্রফেসর ড. কফিল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. রুহুল আমিন, সহযোগী অধ্যাপক ড. ফরহাত তাসনীম, মো. তারেক নূর, সহকারী অধ্যাপক মোসা. কামরুন নাহার, ড. একেএম মাহমুদুল হক, ড. মো. সুলতান মাহমুদ, এসএম মোখলেসুর রহমান।

বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম আকাশ বলেন, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে তার ভার আমরা নিব কেন।  শিক্ষকদের কারণে বিভাগের সেশনজটের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর সমাধানে দ্রুত কোন পদক্ষেপ না নেই তাহলে আমরা আন্দোলনে নামবো।

আন্দোলনরত শিক্ষকদের প্রফেসর ড. মো. রুহুল আমিন বলেন, ‘তিনি পরীক্ষায় ডিউটি দেননি, পরীক্ষা কমিটিতেও ছিলেন না। বিভাগের সভাপতির পরিবার ঢাকাতে থাকায় বৃহস্পতিবারে সেখানে গিয়ে রবিবারে আসেন। এর মধ্যে বিভাগে ছুটির জন্য চিঠিও দিয়ে যান না, কাউকে দায়িত্বও দিয়ে যান না। বর্তমানে যে সংকট সৃষ্টি হয়েছে তা সমাধানে বিভাগ সভাপতিকে অপসারণের বিকল্প নেই।’

জানতে চাইলে বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসিমা জামান বলেন, ‘তাদের দায়িত্বে অবহেলার কারণে ৫ মাস পেরিয়ে গেলেও এখনও আমরা বিভিন্ন বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করতে পারছি না। অথচ শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়ানোর জন্যে তারা এখন আন্দোলনে নেমেছেন’।

জানতে চাইলে রাবি ভিসি প্রফেসর ড. মো. আব্দুস সোবহান বলেন, ‘শিক্ষকদের অভ্যন্তরীণ কাঁদা ছোড়াছুড়িতে বিষয়টি ঘোলাটে হয়ে গেছে। সংকট সমধানে আমরা চেষ্টা করছি। দ্রুত বিষয়টি সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির অপসারণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ক্লাস বর্জন

আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭