ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

  • আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনের ক্লাবে ভোট গ্রহন চলবে।

নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্যানেলগুলো হলো, মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল), বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)।

হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড.মো. নজরুল ইসলাম, আইবিএসের পরিচালক প্রফেসর ড. স্বরোচিষ সরকার (সহ-সভাপতি), পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গনি (কোষাধ্যক্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. রুহুল আমিন (সাধারণ সম্পাদক), নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ (যুগ্ম সম্পাদক)।

সাদা প্যানেল থেকে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. ছায়েদুর রহমান পান্নু (সভাপতি), সমাজকর্ম বিভাগের প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম (সহ-সভাপতি), এগ্রোনমী এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড.মো. আমিনুল হক (কোষাধ্যক্ষ),ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. জাহাঙ্গীর কবীর (সাধারন সম্পাদক), রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কুদরত-ই- জাহান (যুগ্ম সম্পাদক) পদে নির্বাচন করছেন।

নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে, নির্বাচন কমিশনার প্রফেসর ড. দিলিপ কুমার রায় বলেন, শিক্ষক সমিতি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে নির্বাচন কে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুইটি প্যানেলের প্রার্থীরা বুধবার ক্যাম্পাসে ব্যাপক গণসংযোগ, প্যানেল পরিচিতি, লিফলেট বিতরনের মাধ্যমে প্রচারণা চালায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭