ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

রামপুরায় শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর সময় শিশুকে পিষে মারলো বাস

  • আপডেট সময় : ১০:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চীনে অধ্যয়নরত জাহিদ হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর সময় হাতিরঝিল এলাকায় এক শিশুকে চাকায় পিষে মেরেছে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস।

আহত জাহিদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শিশু মেহেদি হাসান পারভেজ (১৩) ঘটনাস্থলেই নিহত হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় দুর্ঘটনার পর বাস ও বাসচালককে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় তের বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আরিফকে আটক করা হয়েছে।

এছাড়া জাহিদ হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। ছুটিতে দেশে এসেছেন। রামপুরা এলাকায় একটা কাজে এসে রাস্তা পারাপারের সময় ওই বাসটি জাহিদকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

জাহিদকে চাপা দেয়ার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বাসটি। তড়িঘড়ি বাস নিয়ে হাতিরঝিল সড়কে ঢুকে পড়েন চালক। পালানোর সময় পথে শিশু মেহেদিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জাহিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। তার বাবার নাম মোদাচ্ছের আলী। তিন ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

আর শিশু মেহেদি পরিবারের সাথে পল্লবীর কালশীতে থাকত। মায়ের সাথে ভিক্ষা করতে হাতিরঝিল এলাকায় এসেছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামপুরায় শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর সময় শিশুকে পিষে মারলো বাস

আপডেট সময় : ১০:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩