ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ

রাশিয়ায় অবৈধ আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি ব্যক্তিগত আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছে।

শনিবার এই হতাহতের কথা জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ৩ হাজার কিলোমিটার (১৯০০ মাইল) পূর্বের একটি শহরের কাঠের ভবনটিকে নার্সিং হোম হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু বড় অপরাধের তদন্ত করার পর দেশটির তদন্ত কমিটি বলেছিল, এটি ‘জীবনের কঠিন পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের জন্য একটি অস্থায়ী বাসস্থান।’

কমিটি বলেছে, ভবনটি ভাড়া দেয়া ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে একাধিক ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। কমিটির বিবৃতিতে তাকে চিহ্নিত করা হয়নি, তবে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন স্থানীয় পাদ্রী ছিলেন।

গভীর রাতে আগুন লাগার কারণ নির্ধারণ করা হয়নি। তবে তদন্ত কমিটি জানিয়েছে, আগুন লাগার আগের দিন বাসিন্দারা আশ্রয়কেন্দ্র পরিচালককে বলেছিলেন যে ভবনের কয়লাচালিত বয়লারটি খারাপ ছিল।

অগ্নিকাণ্ডে আরো ছয়জন আহত হয়েছেন এবং দোতলা ভবনটি ধ্বংস হয়েছে।

সূত্র : এপি/ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় অবৈধ আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২