ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ

রাশিয়ার ড্রোন হামলা সম্পর্কে সতর্ক করলেন জেলেন্সকি

  • আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার বাহিনী ইউক্রেনের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সতর্ক করেছেন, রাশিয়া ইরানের তৈরি ড্রোনের ব্যবহার বৃদ্ধি করতে পারে।

মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং কামানগুলো সর্ব সাম্প্রতিক সময়ে পূর্ব ডনেটস্ক অঞ্চলে দ্রুজকিভকা শহরে, সেইসাথে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ এবং দেশের দক্ষিণ-পূর্ব অংশে ডিনিপ্রপেট্রোভস্কে আঘাত করেছে।

সোমবার রাতে জেলেন্সকি তার ভিডিও ভাষণে বলেন, তার সরকারের কাছে তথ্য রয়েছে যে, রাশিয়া ইউক্রেন জুড়ে লক্ষ্যবস্তুগুলোকে বিধ্বস্ত করতে সাম্প্রতিক মাসগুলোতে ব্যবহৃত শাহেদ ড্রোন দিয়ে ‘দীর্ঘদিন ধরে আক্রমণ’ করার পরিকল্পনা করছে।

এর আগে সোমবার রাশিয়া বলেছিল, শনিবার ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে তাদের কোয়ার্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ জন সেনা নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ইউক্রেনের বাহিনীকে যুক্তরাষ্ট্রের প্রদত্ত প্রিসিশন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) থেকে ছোড়া ৬টি রকেটের মধ্যে ৪টি মাকিভকায় আঘাত করেছে। রাশিয়া বলেছে, তারা আগত দুটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ হামলার কথা স্বীকার করেছেন। তিনি সোমবার বলেন, মাকিভকাকে আঘাত করা হয়েছিল এবং ১০টি রুশ সামরিক যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ডনেটস্ক অঞ্চলের মস্কো-নিয়ন্ত্রিত অংশে রাশিয়া নিয়োগকৃত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিল বেজসোনভ বলেন, যে ভবনটিতে রুশ সৈন্যরা ছিল তাতে ‘প্রচণ্ড আঘাত’ হানা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার ড্রোন হামলা সম্পর্কে সতর্ক করলেন জেলেন্সকি

আপডেট সময় : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩