ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০

রাশিয়ার দফায় দফায় হামলা, ইউক্রেনজুড়ে লোডশেডিং

  • আপডেট সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। এছাড়া এসব হামলায় নিহত হয়েছে পাঁচজন। রুশ হামলায় বিশেষ করে কিয়েভ ও খারকিভ অঞ্চলে ক্ষতি হয়েছে বেশি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার রাতে তার দৈনন্দিন ভিডিওবার্তায় বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। ফলে খারকিভ ও কিয়েভ অঞ্চল সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে।’

হামলার ফলে ইউক্রেনের ‘বেশির ভাগ অঞ্চলে’ জরুরি লোডশেডিংয়ের আওতায় পড়ে বলে ফেসবুক পোস্টে জ্বালানিমন্ত্রী জার্মান গ্যালুশচেনকো বলেন। তিনি বলেন, শত্রুরা আজ দেশের জ্বালানি উৎপাদন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তারা খারকিভ, লভিব, ইভানো-ফ্রানকিভস্ক, জাপোরিঝিয়া, ভিনিটসিয়া ও কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার দফায় দফায় হামলা, ইউক্রেনজুড়ে লোডশেডিং

আপডেট সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩