ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

‘রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা’

  • আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, কোনো ন্যাটো দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। রাশিয়ার পক্ষ থেকে কোনো সদস্য হুমকিগ্রস্ত না হওয়ার পরেও আমেরিকা একাজ করতে পারে।

ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে যদি এমন কিছু কাজ করা হয় যা খুবই মর্মান্তিক এবং ভয়াবহ তাহলে আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে জবাব দিতে পারে। এক্ষেত্রে আমেরিকা তার মিত্র দেশগুলোকে সাথে রাখবে।

ফরাসি ম্যাগাজিন ‘লা এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাতকারে গতকাল (শনিবার) ডেভিড পেট্রাউস এসব কথা বলেছেন। এক্ষেত্রে আমেরিকা ন্যাটো জোটের নেতৃত্ব না দিয়ে বরং নিজের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে জবাব দিতে পারে।

২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত আফগানিস্তানে দখলদার মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী ডেভিড পেট্রাউস আরো বলেন, রাশিয়ার সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা ন্যাটো বাদ দিয়ে নতুন একটি সামরিক জোট গঠন করতে পারে।

তিনি বলেন, ন্যাটো বাহিনী তার নিজের অবস্থানেই থাকবে এবং কোনো জোটভুক্ত সদস্য দেশ আক্রান্ত হলেই ন্যাটো সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু করবে।

চলতি মাসের প্রথম থেকে আমেরিকার সাবেক এ সেনা কর্মকর্তা বলেছিলেন, রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে আমেরিকা রাশিয়ার সমস্ত সেনাকে নিশ্চিহ্ন করে দেবে, এমনকি কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীকে ধ্বংস করে দেবে। গতকালের সাক্ষাৎকারও তিনি একই কথা বলেছেন।

জেনারেল পেট্রাউস বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে কূটনৈতিক, অর্থনৈতিক এবং আইনি প্রক্রিয়া তখন আর কাজ করবে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা’

আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২