ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা!

  • আপডেট সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকা রাশিয়াকে দুর্বল করার পাশাপাশি দেশটিকে ধ্বংস করে দিতে চায় বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ। তিনি গতকাল মঙ্গলবার ব্রাইয়ানস্ক শহরে একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্যাতরুশেভ বলেন, যখন ওয়াশিংটন রাশিয়াকে ‘অস্থিতিশীলতার উৎস’ বলে অভিহিত করছে এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্বদিকে অগ্রসর হতে হতে আমাদের সীমান্ত চলে এসেছে তখন আমেরিকার উদ্দেশ্য পরিষ্কার।

রুশ নিরাপত্তা পরিষদের সচিব পেতরুশেভ বলেন, আমেরিকা ও তার মিত্রদের সমর্থনে অনুষ্ঠিত অভ্যুত্থানে কিয়েভের ক্ষমতায় যে তাবেদার সরকারকে বসানো হয়েছে তার কাজই হচ্ছে রাশিয়াকে দুর্বল করে ফেলা। তিনি বলেন, আমেরিকার লক্ষ্য আমাদের জাতিকে দুর্বল করা, বিচ্ছিন্ন করা এবং শেষ পর্যন্ত ধ্বংস করা।

রশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উল্লেখ করেন, মার্কিন কর্মকর্তারা বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বকে ‘একটি মহাযুদ্ধের দিকে’ ঠেলে দিচ্ছে যা অন্য দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।

প্যাতরুশেভ বলেন, ইউক্রেনীয় নাশকতাকারীরা তার দেশে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা চালাতে পারে যা রাশিয়ার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইউক্রেনের উগ্রপন্থী ও চরমপন্থী সদস্যরা রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে নাশকতামূলক কার্যকলাপ ও সন্ত্রাসী হামলা চালাতে চায়।

এর আগে রাশিয়ার এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, তার দেশের গোয়েন্দা বাহিনী জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় রুশ সেনাদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা!

আপডেট সময় : ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২