ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ওডেসা শহর

  • আপডেট সময় : ১২:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে শনিবার রাশিয়ার ড্রোন হামলায় শহরটির ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট প্রশাসনের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো বার্তা বিষয়ক অ্যাপ টেলিগ্রামে বলেছেন, এ মুহূর্তে নগরী বিদ্যুৎহীন। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে।

তিনি বলেন, পরিস্থিতি জটিল, তবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার ১৫ লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল।

সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো শনিবার বলেন, রুশ ড্রোন হামলায় অঞ্চলটির প্রায় সব জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ওডেসা শহর

আপডেট সময় : ১২:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২