ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিল জি-৭

  • আপডেট সময় : ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-৭ রাশিয়ার তেলের জন্য একটি সর্বোচ্চ দাম বেঁধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জি-৭ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে বলেও তারা আশা করছেন। তবে দাম বেঁধে দিতে সম্মত হলেও ঠিক কতো ডলারে এ দাম নির্ধারণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

রাশিয়া বলেছে, জি-সেভেনের ঠিক করে দেয়া এই দর যারা মেনে চলবে মস্কো তাদের কাছে তেল বিক্রি করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব কোম্পানি তেলের দামের ক্ষেত্রে সীমারেখা চাপিয়ে দেবে তারা রাশিয়ার তেল পাবে না।

আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে জিসেভেন গোষ্ঠী গঠিত। শুক্রবার এসব দেশের অর্থমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। তারা রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ঠিক করতে একমত পোষণ করে বলেন, এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রা আয় কমে যাবে এবং এতে করে ইউক্রেন যুদ্ধে ব্যয় করার মতো বাজেট মস্কো পাবে না।

তবে রাশিয়ার দুই বৃহত্তম অংশীদার চীন ও ভারত জি-সেভেনের এই সিদ্ধান্ত মানবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই দুই দেশ এর আগে রাশিয়ার ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার তেল আগের মতোই কিনে যাচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর আগেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যায়। এর ফলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে দেশটির তেল বিক্রির পরিমাণ কমে গেলেও উচ্চমূল্যের কারণে মস্কোর বৈদেশিক আয় ঠিক থাকে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিল জি-৭

আপডেট সময় : ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২