ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার

রাশিয়ার সাথে ন্যাটোর সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে : পুতিনের হুঁশিয়ারি

  • আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সাথে ন্যাটো বাহিনীর যেকোনো সম্মুখ যুদ্ধ ‘গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে’। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েক দিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জের ধরে শুক্রবার এক বক্তব্যে পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

রাশিয়া এবং ন্যাটো উভয়ে আগামী কয়েক দিনের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালানোরও ঘোষণা দিয়েছে। কাজাখস্তান সফররত প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, রুশ সেনাবাহিনীর সাথে ন্যাটো সেনাদের যেকোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। যারা এ ধরনের কথা বলে বেড়াচ্ছেন আমি আশা করব তারা এটি করতে যাবেন না।

পুতিনের এ বক্তব্যের এক দিন আগে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় তাহলে সে ‘একটি গুরুত্বপূর্ণ রেডলাইন’ অতিক্রম করবে।

এছাড়া, ন্যাটো আগামী সপ্তাহে ‘স্টিডফাস্ট নুন’ নামের একটি সামরিক মহড়া করতে যাচ্ছে যাতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে। তবে মহড়ায় কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না এবং মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ১,০০০ কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে। একই সময়ে রাশিয়াও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে।

স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে ন্যাটো।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার সাথে ন্যাটোর সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে : পুতিনের হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২