ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার

রাশিয়ার সাথে ‘সাময়িক যুদ্ধবিরতির’ চিন্তা প্রত্যাখান জেলেনস্কির

  • আপডেট সময় : ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে ‘সাময়িক যুদ্ধবিরতি’তে যাওয়ার চিন্তা প্রত্যাখান করে বলেছেন, এটি কেবলমাত্র পরিস্থিতিকে আরো খারাপ করবে।

শুক্রবার তিনি এ কথা বলেন।

হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা বলেন, ‘ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতি সুযোগ খুঁজছে। কেউ এটাকে যুদ্ধের পরিসমাপ্তি বলতে পারে। তবে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরো খারাপ করবে।’

তিনি বলেন, ‘কেবলমাত্র রাশিয়ার আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের ফলাফল হতে পারে একটি সত্যিকারের বাস্তব, দীর্ঘস্থায়ী এবং সৎ শান্তি।’

মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে এমন কথা প্রত্যাখান করে হোয়াইট হাউস আগের দিন জানায় যে রাশিয়ার সাথে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন।

তবে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরামর্শ দিয়েছেন, কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয়লাভের সুবিধা নিতে এবং এ সঙ্ঘাতের অবসানে খোলামেলা আলোচনা করতে পারে।

মিলি বুধবার বলেন, ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনো প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে এবং কিয়েভের সৈন্যরা রুশ বাহিনীকে শিগগিরই দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারবে এটা প্রায় অসম্ভব।

সূত্র : বাসস, এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার সাথে ‘সাময়িক যুদ্ধবিরতির’ চিন্তা প্রত্যাখান জেলেনস্কির

আপডেট সময় : ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২