ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

  • আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ায় চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন চার শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে।

বুধবার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক হিসেব থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা মস্কোর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলার কারণে দ্বিতীয় ত্রৈমাসিকেও মোট দেশজ উৎপাদন চার শতাংশ হ্রাস পায়।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে অর্থনৈতিক উৎপাদন চার শতাংশ হ্রাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম ছিল। এ তিন মাসে উৎপাদন সাড়ে চার শতাংশ হ্রাস পাবে বলে তারা ধারণা করেছিলেন। এ সময়ের মধ্যে রাশিয়ার পাইকারি বাণিজ্য ২২.৬ শতাংশ এবং খুচরা বাণিজ্য ৯.১ শতাংশ হ্রাস পায়। তবে ইতিবাচক দিক হলো এ সময়ে রাশিয়ার নির্মাণ কার্যক্রম ছয় দশমিক সাত শতাংশ এবং কৃষি উৎপাদন ছয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের গোড়ার দিকে রাশিয়ার অর্থনীতি ভালোভাবেই চলছিল। ওই সময় দেশটির মোট দেশজ উৎপাদন তিন দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে।

রাশিয়ার রফতানি ও আমদানিতে বিধিনিষেধ, কর্মীদের ঘাটতি এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহে নানা সমস্যার মুখে দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করে।

গত ৮ নভেম্বর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আভাস দেয় যে, এই বছর দেশটির মোট দেশজ উৎপাদন তিন দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেতে পারে।

রাশিয়ার জিডিপি চলতি বছর যথাক্রমে ৩.৪ শতাংশ এবং ৩.৫ শতাংশ হ্রাস পেতে পারে বলে আইএমএফ এবং বিশ্বব্যাংক ধারণা করছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২