সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 10
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলম। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে এসপি জাহাংগীরকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেফতারের আগে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।
























