রামপুরায় ইন্টারনেট অফিসে চাঁদাবাজির হামলা, গুলিবিদ্ধ দুই কর্মচারী
- আপডেট সময় : ১০:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 7
রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় অবস্থিত ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’ নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই অফিসে প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই কর্মীদের ওপর গুলি চালায়। এতে প্রতিষ্ঠানের দুই নেটওয়ার্ক কর্মচারী হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯) গুরুতর আহত হন। তাদের মধ্যে হাবিবুরের বাম হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে বলে জানা গেছে। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ বলেন, রামপুরার ওয়াবদা রোডের সন্ধ্যা ৭টার দিকে ৪ জন দুর্বৃত্ত আমাদের প্রতিষ্ঠান স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজিঅফিসে ভিতরে প্রবেশ প্রবেশ করে দুই কর্মচারীকে গুলি করে। রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ জানান, হামলাকারীরা অফিসে ঢোকার পরপরই অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুই সহকর্মীকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। আহত হাবিবুরের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় এবং তার বাবার নাম দুলাল মিয়া। অন্যদিকে, সাজু ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপয়সা গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান দুই জন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সহকর্মীরা আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক তদন্তে চাঁদাবাজির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই হামলার পেছনের সঠিক কারণ এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে। গুলির কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।























