ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শামা ওবায়েদ: হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত ইসরায়েলি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি গাদি আইজেনকোটের নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : ০৮:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করেছেন, এই বিষয়ে স্বচ্ছ জবাব না মিললে জনগণের আদালতে বিষয়টি উত্থাপন করা হবে। সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

বর্তমান সময়ে দেশ ও জাতি এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি দলীয় দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, মুমিন হিসেবে আখিরাতকে প্রধান লক্ষ্য রেখে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক অবনতিকে অত্যন্ত উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এই পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। তিনি আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসের স্থান হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

গত জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক মানুষের আত্মত্যাগ ও হাজার হাজার আহতের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট এখন সময়ের অপরিহার্য দাবি। তিনি ঘোষণা করেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে জামায়াত। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নে দলটি তার অবস্থানে অনড় থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬