ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শামা ওবায়েদ: হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত ইসরায়েলি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি গাদি আইজেনকোটের নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফর করবেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান সোমবার বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধনই তার এই সফরের মূল লক্ষ্য। সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর কুষ্টিয়ার উন্নয়ন এবং বন্ধ হয়ে যাওয়া ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবনে বিশেষ গুরুত্ব পাবে।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডকে পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনা, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি সফরের এজেন্ডায় থাকছে। স্থানীয়রা এই শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জেলার শিল্প খাতের উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে কুষ্টিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা করছেন। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬