ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

রুবেল-সাব্বিরের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি একাদশ

  • আপডেট সময় : ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্পিনার মোহাম্মদ রুবেলের পর ব্যাটার সাব্বির রহমানের নৈপুণ্যে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পঞ্চম জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশ এইচপি একাদশ ৩ উইকেটে হারিয়েছে নর্দান টেরিটোরি স্ট্রাইককে। এতে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনার রুবেলের ঘূর্ণিতে পড়ে ৩৫ রানে ৪ উইকেট হারায় নর্দান টেরিটোরি। এরমধ্যে ৩ উইকেট নেন রুবেল।

পরের দিকের ব্যাটারদের ছোট ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। দলের হয়ে জর্ডান সিল্ক ৩১ ও স্যাট হ্যামমন্ড ২৬ রান করেন।

বাংলাদেশের রুবেল ২১ রানে ৫ উইকেট নেন। চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে সবার উপরে আছে তিনি। এছাড়া এ ম্যাচে বাংলাদেশের মৃত্যুঞ্জয় চৌধুরি-রাকিবুল হাসান-সামিউন বশির ও এসএম মেহেরব ১টি করে উইকেট নেন।

জবাবে ১৪৪ রানের লক্ষ্যে ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। হাবিবুর রহমান সোহান ২২ ও আরিফুল ইসলাম ১০ রান করেন।

এরপর সতীর্থদের নিয়ে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন সাব্বির রহমান। তৃতীয় উইকেটে শামীম হোসেনকে নিয়ে ৩৪ এবং চতুর্থ উইকেটে অধিনায়ক ইরফান শুক্কুরের সাথে ৩৫ রান যোগ করেন সাব্বির।

২ চার ও ১ ছক্কায় ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সাব্বির।

শামীম ১১, শুক্কুর ১৭, এস এম মেহেরব ৮ ও বশির ১৪ রানে আউট হলেও ১০ বল বাকী থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। আব্দুল গাফফার সাকলাইন ৬ ও রাকিবুল হাসান শূন্য রানে অপরাজিত থাকেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুবেল-সাব্বিরের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি একাদশ

আপডেট সময় : ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬