ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রুশ অধিকৃত অঞ্চলের ৫০ ভাগই পুনর্দখল করেছে ইউক্রেন!

  • আপডেট সময় : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। যুদ্ধের আট মাস পরে আমেরিকার প্রখ্যাত দৈনিক ‘এবিসি নিউজ়’-এর সাংবাদিক দাবি করলেন যে, রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো দখল করেছিল, সেগুলোর প্রায় ৫০ ভাগই পুনর্দখল করে নিয়েছে জেলেনেস্কির দেশ। নিজের দাবির সপক্ষে নিজের টুইটার হ্যান্ডলে দু’টি মানচিত্র প্রকাশ করেছেন তিনি।

ইউক্রেনের ওই দু’টি মানচিত্রের তুল্যমূল্য পর্যালোচনা করে সাংবাদিক জেমস লংম্যান দেখিয়েছেন, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব সীমান্তবর্তী অঞ্চলগুলি রাশিয়ার দখলে চলে গিয়েছিল। নভেম্বরের মানচিত্র বলছে, দখল করা অঞ্চলগুলোর বেশির ভাগই ফের দখল করতে পেরেছে ইউক্রেন।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বার রাশিয়াকে রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেছে। কিছু দিন আগেই রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের খেরসন প্রদেশের দখল নিয়েছে ওই দেশের সেনাবাহিনী। ইউক্রেন-সহ পশ্চিমী দুনিয়া এই ঘটনাকে রাশিয়ার ‘পরাজয়’ হিসেবেই দেখছে।

এই আবহে সোমবারই খেরসন প্রদেশে যান ওই দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। রুশ সেনাবাহিনীকে হঠিয়ে শহরের কেন্দ্রস্থলে ইউক্রেনের সেনাবাহিনী যেখানে দেশের পতাকা উত্তোলন করেছেন, সেখানে যান তিনি। খেরসনে দাঁড়িয়েই জেলেনস্কি বলেন, ‘আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব।’ ইউক্রেনের সেনাবাহিনীর সামনে তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, শান্তিস্থাপনের জন্য আমরা প্রস্তুত।’ পাশাপাশি পুতিনের সেনাবাহিনীকে কটাক্ষ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীরা এখন পালিয়ে গেছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাহায্য করার জন্য ন্যাটো এবং সহযোগী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ অধিকৃত অঞ্চলের ৫০ ভাগই পুনর্দখল করেছে ইউক্রেন!

আপডেট সময় : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২