ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ১২:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণাঞ্চলীয় জাপোরিসায় কমপক্ষে দুজন নিহত এবং দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ভেতরে দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি বলছে, এই হামলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কোনো কোনো জায়গায় বিদ্যুৎ নেই। ওডেসায় পানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে।

জাপোরিসার কর্মকর্তারা বলছেন, আবাসিক এলাকার ওপর এই হামলায় অন্তত দু’ব্যক্তি মারা গেছে।

রাজধানী কিয়েভে সম্ভাব্য বিমান হামলার সাইরেন বেজে উঠলে বহু লোক পাতাল রেলের স্টেশনে আশ্রয় নেয়।

রাশিয়ার কয়েকটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ, তিনজন নিহত
এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। এই দুটি জায়গাই ইউক্রেনের সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

কিভাবে এ বিস্ফোরণ হলো তার বিস্তারিত খুব বেশি জানা যায়নি। তবে প্রেসিডেন্ট পুতিনকে এ বিষয়ে জানানো হয়েছে।

মস্কোর দক্ষিণ পূর্বে রায়াজান শহরের কাছের একটি এয়ারফিল্ডে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরিত হলে দুজন তিনজন নিহত এবং ৬ জন আহত হয় বলে সরকারি মিডিয়া বলছে।

অন্য আরেকটি বিস্ফোরণে দুজন আহত হয়েছে বলে জানা গেছে। এই বিস্ফোরণটি হয় সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে- যেখানে রাশিয়ার দীর্ঘ পাল্লার বোমারু বিমান রাখা হয়। একটি রুশ খবরে বলা হয়েছে ওই অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে একটি ড্রোন এসে পড়ে এবং তাতে দুটি টিইউ-৯৫ বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা এসব ঘটনার ব্যাপারে কোনো দাবি করেননি।

এর আগে রুশ-অধিকৃত ক্রিমিয়ার ভেতরে কিছু ঘাঁটিতে ইউক্রেন আক্রমণ চালিয়েছে।

অন্যদিকে রুশ সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রেসিডেন্ট পুতিন আজ দখলকৃত উপদ্বীপ ক্রিমিয়ার সাথে রাশিয়ার মূল ভূখন্ডের সংযোগকারী সেতুটি ঘুরে দেখেছেন।

গত অক্টোবরে এক বিস্ফোরণে সেতুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে টেলিভিশন ফুটেজে দেখানো হয়, রুশ প্রেসিডেন্ট কার্চ ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১২:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২