ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রুশ ভবনে সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

  • আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার ইয়েস্ক নগরীর একটি আবাসিক ভবনে একটি সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পুরো ভবনে আগুন ধরে যায়, ওপরের দিকে কয়েকটি তলা ধসে পড়েছে। প্রাথমিকভাবে অন্তত চারজন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো ছয়জন নিখোঁজ রয়েছে।

সুখোই সু-৩৪ জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওযার আগে এর ক্রু বের হতে সক্ষম হন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিমানটির একটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ভবনটিতে বিধ্বস্ত হওয়ার পর এর এক থেকে নবম তলা পর্যন্ত সবজায়গায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীরা হিমশিম খেয়েছে। ভবনটিতে মোট ৪৫টি অ্যাপার্টমেন্ট ছিল।

ইয়েস্ক নগরীটি আজভ সাগরের তাঙ্গারগ গালফে অবস্থিত। এই সাগরই ইউক্রেন ও দক্ষিণ রাশিয়াকে আলাদা করেছে। আর ইউক্রেনের মরিউপল নগরীর ঠিক অপর পাড়ে অবস্থিত এই নগরী। রুশ বাহিনী ফেব্রুয়ারিতে মরিউপল দখল করে নেয়।

সু-৩৪ সুপারসনিক দুই ইঞ্জিনের বোমারু বিমান। এটি রুশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ হাতিয়ার। সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে এই বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর এ নিয়ে ১০টি রুশ জঙ্গি বিমান অ-সামরিকভাবে বিধ্বস্ত হলো।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ ভবনে সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২