রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / 320
মো. জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
চাঁদপুর ভরপুর জ্বলে ও স্থলে মাটির মানুষ আর সোনার ফসলে। এমন স্লোগানকে ধারণ করে ঐতিহ্যবাহী রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর ২০২৪ এবং ২০২৫ সেশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অভিষেক,ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ মে ২০২৪ শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ওড সাইড “গুলশান টেরেস” পার্টি হলে কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় ও মাগরিবের নামাজের পর পর আলোচনা অনুষ্ঠানের পূর্বেই প্রথমে এসেম্বলি ম্যান স্টিভেন রাগা এসে নবনির্বাচিত রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক পরিবার এবং পুরো প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন বিষয়ে প্রশংসা করেন।
তিনি বলেন বাংলাদেশী কমিউনিটি তথা জনগণের অগ্রগতির জন্যে তিনি কাজ করছেন এ ব্যাপারে তাকে সাপোর্ট করার কথাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সকল নির্বাচিত কমিটিকে অভিষিক্ত করা হয়। ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে উক্ত ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক নূর আলম মনির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত সকল মেহমানদের ও রূপসী চাঁদপুর পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন “আমরা সবাই এক এবং অভিন্ন আমাদের টুটা ফাটা ভুল ত্রুটি থাকলেও আমরা আবার মিলে যাই সব সময় আমরা এক এবং অভিন্ন ভাবে কাজ করে আসছি, দিনশেষে আমরা সবাই এক । আমরা মিলেমিশে একসাথে কাজ করবো। আজকের রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের এই মিলনমেলা আয়োজন করা হবে আরো বড় পরিসরে সেখানে অন্তত এক হাজার লোকের সমাগম হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আহবায়ক ছিলেন মোঃ এ সিদ্দিক পাটোয়ারী, এবং সদস্য সচিব ছিলেন মিয়া ওবায়দুর রহমান, প্রধান সমন্বয়কারী মোঃ কবীর, সমন্বয়কারী হাসান মাহমুদ সোহেল সহ সংগঠনের একটিভ কর্মীবাহিনীর নিরলস প্রচেষ্টায় অত্যন্ত সফল ও সুন্দরভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর উপদেষ্টা মিসেস নার্গিস আহমেদ , নিউইয়র্কের ব্যবসায়ী সংগঠন লংআইল্যান্ড চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আর এল বি গ্রুপের কর্ণধার মোঃ আক্তার হোসেন বাদল, বাংলাদেশ সোসাইটি ইনক এর সভাপতি আব্দুর রব মিয়া এবং সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোঃ সেলিম মিয়া , শাহ গ্রুপের চেয়ারম্যান, শাহ জে চৌধুরী, উইন জন রিয়েলিটি এর কর্ণধার মোহাম্মদ আলী, গ্লোবাল ম্যাক্স রিয়েলিটির সিইও,এম মিনহাজুল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকগন উপস্থিত ছিলেন। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার পরিবেশন করা হয়।




















