ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রের আগেই ইরানি হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা

  • আপডেট সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের সময়সীমা নির্ধারণের কথা ভাবছেন। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাজ করা বিশ্লেষকদের আশঙ্কা, ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে তেহরান নিজেই আগে আক্রমণ শুরু করতে পারে।

ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’-এর নির্বাহী পরিচালক জনাথন শ্যানজার এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন বলে মনে হলে ইরানি নেতারা আগাম আক্রমণের সিদ্ধান্ত নিতে পারেন। শ্যানজারের ভাষ্য, যুদ্ধের কৌশলগত সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলে নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করার কোনো কারণ তারা দেখছে না।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই সংঘাত বড় ধরনের চাপের সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধিতে মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে এই সংঘাতে মার্কিন করদাতাদের ব্যয় ইতিমধ্যে ৪৭১০ কোটি ডলারে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আগেই ইরানি হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা

আপডেট সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬