ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লস অ্যাঞ্জেলেসে হার্ট অ্যাটাকে যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা ডা. মানিকের একমাত্র পুত্রের মৃত্যু

  • আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, স্বপ্নিল বয়সেই না ফেরার দেশে চলে গেলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাকিব আলী (৩০)।

তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার লিলবার্ন নিবাসী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চীর একমাত্র পুত্র। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে আকস্মিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ বুধবার (৮ এপ্রিল) সাকিবের মরদেহ লস অ্যাঞ্জেলেসের একটি ফিউনারেল হোমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। আজই সেখানে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর আগামীকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ আটলান্টায় নিয়ে আসার প্রস্তুতি চলছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার সেখানে মূল জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে।

মাত্র ৩০ বছর বয়সে সাকিবের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এই মর্মান্তিক সংবাদে আটলান্টা ও লস অ্যাঞ্জেলেসসহ পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা এই অকাল বিদায়ে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

পারিবারিক সূত্রে সাকিব আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর এই প্রস্থানে জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটি এক সম্ভাবনাময় তরুণকে হারালো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লস অ্যাঞ্জেলেসে হার্ট অ্যাটাকে যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা ডা. মানিকের একমাত্র পুত্রের মৃত্যু

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬