ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

লালমনিরহাট সীমান্তে মাদক জব্দ

  • আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 75
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলায় কালীগঞ্জ উপজেলার সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানকালে চারকেজি ভারতীয় গাঁজা ও ১৮০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত শনিবার রাত ১টা ২০ মিনিটে বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুলতলা সীমান্ত এলাকায় টহল চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া দিলে তারা বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারকেজি ভারতীয় গাঁজা ও ১৮০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাট সীমান্তে মাদক জব্দ

আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬