ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

লিটনের প্রথম টেস্ট শতক

  • আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টেস্ট ক্যারিয়ার প্রায় ছয় বছরের। খেলে ফেলেছেন ২৫ টেস্ট। এর মধ্যে নেই কোন সেঞ্চুরি। সর্বোচ্চ ৯৫ রান। নার্ভাস নাইনটিজ হয়েছিলেন তখন। দেখা মেলেনি তিন অংকের ম্যাজিক ফিগার।

২৬তম টেস্টে এসে লিটন দাস পেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যখন দলও বিপদে, সাথে নিজেও। টি-টোয়েন্টি বিশ্বকাপটা দলের জন্য যেমন খারাপ গেছে, ক্রিকেটার হিসেবে লিটনই সবচেয়ে সমালোচনার শিকার হয়েছেন। খারাপ সময় উতরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের সেঞ্চুরি তাকে উজ্জীবিত করবে ভালোমতোই।

পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম সেশনটা বাজে গেছে বাংলাদেশের। হারায় চার উইকেট। রান আসে ৬৯। সেখান থেকে দলকে টেনে তোলার কাজ করেছেন মুশফিকের সাথে লিটন দাস।

পঞ্চম উইকেটে এই জুটির সাবলিল ব্যাটিংয়ে বাংলাদেশ পায় বড় স্কোরের ভিত্তি। আস্তে আস্তে দুজনই একসময় পেয়েছেন ফিফটির দেখা। মুশফিক আগে নামলেও বেশি বল ফেস করেছেন লিটন। দারুণ ব্যাটিংয়ে আগাতে থাকেন সামনের দিকে। নব্বই ঘরে গিয়ে ধীর লয়ে খেলেছেন তিনি।

একটা সময় পেয়েছেন কাঙ্ক্ষিত তিন অংক। ১৯৯ বলে পৌঁছান শতকের ঘরে। নোমান আলীর বলে নেন সিঙ্গেল। চান্স ছিল রান আউটের। কিন্তু অদম্য লিটন পৌছে যান দ্রুতই। শতকের ইনিংসে লিটন হাঁকান ১০টি চার ও একটি ছক্কা। মুশফিকও আছেন ৭৭ রানে অপরাজিত। দেখা যাক তার কপালে কী আছে।

টেস্টে নব্বইর ঘরে এর আগে দুইবার আউট হয়েছেন লিটন। সর্বশেষ চলতি বছরের জুলাইয়ে হারারে টেস্টে। যেখানে ৯৫ রান করে তিনি বিদায় নেন। ২০১৮ সালে এই চট্টগ্রামে ৯৪ রানে একবার আউট হয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিটনের প্রথম টেস্ট শতক

আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১