ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

লুহানস্ক পুনর্দখলের পথে ইউক্রেন

  • আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর গাইদাই জানিয়েছেন, লুহানস্কের বিলোহোরিভকা গ্রামটি ইউক্রেনের সেনা দখল করে নিয়েছে। এখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে লিসিচ্যানস্ক শহর। গত গরমে এটিই হলো লুহানস্ক অঞ্চলে শেষ ইউক্রেনীয় শহর যা রাশিয়া দখল করেছিল।

বস্তুত, এই শহরটি দখল করার পর রাশিয়া সেখান থেকেই গোটা লুহানস্কের উপর নজরদারি চালিয়েছে।

গাইদাইয়ের দাবি, ইউক্রেনের সেনা এবার ওই শহরটির দিকে এগোচ্ছে। যদিও রাশিয়া প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। লিসিচ্যানস্ক পুনর্দখল হলে লুহানস্ক অঞ্চলে রাশিয়া অনেকটাই জমি হারাবে বলে বিশেষজ্ঞদের দাবি।

টেলিভিশনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, লুহানস্ক থেকে রাশিয়ার সেনা ক্রমশ পিছু হঠছে। যত দ্রুত সম্ভব ইউক্রেন ওই অঞ্চল পুনর্দখল করবে। ইউক্রেনের কোনো দাবিই অবশ্য ডযচে ভেলে যাচাই করে দেখতে পারেনি।

রাশিয়ার দাবি
এদিকে রাশিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহেই লুহানস্কে গণভোটের ব্যবস্থা করা হতে পারে। ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে লুহানস্কের বিভিন্ন অঞ্চলে গণভোট করা হবে বলে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে। বস্তুত, যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিন আগে লুহানস্ক এবং দনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীরা পৃথক রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল। এবার তারা রাশিয়ার সাথে মিশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং সে কারণেই গণভোটের আয়োজন। বস্তুত, লুহানস্কের এই ঘোষণার পরে দনেৎস্কও একই দাবি করেছে। তারাও গণভোটের আয়োজন শুরু করেছে ওই একই সময়ে।

জাতিসঙ্ঘে আপত্তি
লুহানস্ক এবং দনেৎস্কে গণভোট হলেও তা গ্রাহ্য হবে না বলে জাতিসঙ্ঘের সাধারণ সভায় কার্যত সমস্ত বিশ্বনেতাই জানিয়ে দিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস বলেছেন, ‘স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই ধরনের গণভোটকে জার্মানি কখনোই স্বীকৃতি দেবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ আমেরিকা কোনোভাবেই সমর্থন করে না। ভোট যদি হয়, আমেরিকা তা বৈধ বলে মনে করবে না।

তবে রাশিয়ার বক্তব্য, মানুষের সিদ্ধান্তকেই তারা চূড়ান্ত বলে মনে করে। ফলে ওই অঞ্চলের মানুষ কী মনে করছেন, তা তাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন দেখার আদৌ ভোটের আয়োজন করা সম্ভব হয় কি না!
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লুহানস্ক পুনর্দখলের পথে ইউক্রেন

আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২