ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা

  • আপডেট সময় : ১২:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়ার সরকার ও দেশটির স্বীকৃত সর্বশেষ বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) তাদের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে চায়।

উভয়পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, তারা শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আলোচনার উদ্যোগ নেন। দেশটিতে আগস্টে প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা ক্ষমতায় আসেন। গুস্তাভো কম রক্তক্ষয়ে বামপন্থী গেরিলা, মাদকপাচারকারী ও সশস্ত্র গ্রুপের সৃষ্ট সহিংসতা বন্ধের অঙ্গীকার করেন।

উভয়পক্ষ ২০১৯ সালের পর সোমবার ভেনিজুয়েলায় আনুষ্ঠনিক আলোচনা শুরু করে। এতে ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। আলোচনা তিন সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনার অন্যতম জামিনদার নরওয়ে। সেখান থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আশা ও বিশ্বাসময় পরিবেশে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আলোচনায় চূড়ান্ত অংশগ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

এদিকে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী গ্রুপ আলোচনার জামিনদার হিসেবে নরওয়ে, কিউবা ও ভেনিজুয়েলার পাশাপাশি ব্রাজিল, চিলি ও মেক্সিকোকেও আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী আধা সামরিক বাহিনী ও মাদকপাচারকারীদের সহিংসতা চলছে।

একজন সাবেক গেরিলা পেট্রো ক্ষমতায় আসার পর পরই তার সম্পূর্ণ শান্তি নীতির অংশ হিসেবে ইএলএনের সাথে যোগাযোগ করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা

আপডেট সময় : ১২:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২