ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

  • আপডেট সময় : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। একই সঙ্গে এসব যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার সিআইআইডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এবং এয়ারপোর্টের সি-শিফট যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শারজাহ থেকে ছেড়ে আসা জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে মোহাম্মাদ শাহিন নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

একই ফ্লাইটের অপর দুই যাত্রী কে এম ফজল হক ও বেলায়েত ভুঁইয়া হোসাইনের ব্যাগেজ তল্লাশি করেও চোরাচালান করা পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফজল হকের কাছ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। এছাড়া বেলায়েত ভুঁইয়ার ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকির মাধ্যমে বিদেশি পণ্য আনার প্রবণতা রোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও জোরদার থাকবে এবং অবৈধভাবে পণ্য আমদানির চেষ্টা করলে তা শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট সময় : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬