ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শাহবাগে আবারো চিকিৎসকদের আন্দোলন শুরু

  • আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবারো আন্দোলনে নেমেছে বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েটরা। ৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে আন্দোলন করছে তারা।

সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

তাদের দাবি, পাঁচ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের সাথে হাস্যরস ছাড়া কিছুই না, যা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।

এর আগে গতকাল রোববার দুপুরে আন্দোলনত চিকিৎসকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে শাহবাগ মোড়ে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। এরপর তারা শাহবাগ থেকে কাটাবন অভিমুখের সড়ক অবরুদ্ধ করে রাখেন।

গত শনিবার (১৫ জুলাই) ‘আশ্বাস নয়, প্রমাণ চাই – ৫০ হাজার টাকা ভাতা চাই’ – এ স্লোগান নিয়ে কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। ওইদিন সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বাগান গেটে অবস্থান নিয়ে দিনের কর্মসূচি পালন করেন। ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘক্ষণ অবস্থান করে তারা র‌্যালি বের করেন; পরে সেটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর অধীন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। গত ৮ জুলাই বেলা ১১টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে তারা এ কর্মবিরতিতে নেমেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহবাগে আবারো চিকিৎসকদের আন্দোলন শুরু

আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩