ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

শুরুতেই বিপদে বাংলাদেশ, নেই জোড়া উইকেট

  • আপডেট সময় : ০৪:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শুরুতেই হোচট খেলো বাংলাদেশ। মাঠে নামতেই ধরেছে ভাঙন। গা গরম হওয়ার আগেই নেই জোড়া উইকেট। রানের খাতা খুলতেই পারেননি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে দু’বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।

তবে ব্যাট হাতে মাঠে নেমেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। কিছু বুঝে ওঠার আগেই নেই ২ উইকেট। প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য। ৫ বলে ০ রান করে মোহাম্মদ শামির শিকার তিনি।

এরপর হর্ষিত রানার করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্ত উইকেট দিয়ে আসেন। শর্ট কাভারে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ০ রান করে। মাত্র ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এই মুহূর্তে তানজিদ তামিম ও মেহেদী মিরাজ মিলে চেষ্টা করছেন দলকে বিপদ থেকে উদ্ধার করতে। ৪ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ১৩ রান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরুতেই বিপদে বাংলাদেশ, নেই জোড়া উইকেট

আপডেট সময় : ০৪:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫