ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

  • আপডেট সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিসের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় কাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাশেজ সিরিজ খেলতে পারেননি হ্যাজেলউড। গত নভেম্বরের পর থেকে মাঠের বাইরে আছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল, টুর্নামেন্টের শুরুতে খেলতে পারবেন না হ্যাজেলউড। তবে পরের দিকে দলের সাথে যুক্ত হবেন তিনি। এজন্য শন অ্যাবটকে ব্যাক-আপ হিসেবে দলে রেখেছিল অস্ট্রেলিয়া।

তবে বিশ্বকাপ শুরুর আগেই হ্যাজেলউডের ছিটকে যাবার বিষয়টি আজ নিশ্চিত করেছে সিএ।

নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘আমরা আশা করেছিলাম সুপার এইট পর্বের মধ্যে ফিটনেস ফিরে পাবেন হ্যাজেলউড। কিন্তু সর্বশেষ যে তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে তার পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। এমন অবস্থায় প্রস্তুতি ত্বরান্বিত করতে গেলে চোটের ঝুঁকি অনেক বেড়ে যাবে।’

ডোডেমেইড আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করছি না। শুরুর ম্যাচগুলোর জন্য আমাদের দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলেই মনে করছি। পরিস্থিতি অনুযায়ী পরে প্রয়োজন হলে অগ্রাধিকারভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলবেন না দলের আরেক পেসার এবং টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে থাকছেন না ওয়ার্নার-স্মিথ-স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডরা।

কামিন্সের বদলি হিসেবে বিশ্বকাপ দলে আগেই সুযোগ পেয়েছেন বেন ডোয়ার্শিস। হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তা থাকায় ‘ট্রাভেলিং রিজার্ভ’ হিসেবে দলে রাখা হয়েছে শন অ্যাবটকে।

গ্রুপ ‘বি’-তে সব ম্যাচই শ্রীলংকায় খেলবে অস্ট্রেলিয়া। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অসিরা। এরপর শ্রীলংকা, ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে তারা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

আপডেট সময় : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬