ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শেষমেশ যুক্তরাষ্ট্রের ভিসা পেল আফগান নারী প্রতিযোগীরা

  • আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / 344
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ পর্যন্ত এবার আফগান নারী প্রতিযোগীদের ভিসা দিল যুক্তরাষ্ট্র। এর আগে এদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। নারী দলটি ওয়াশিংটনে অনুষ্ঠেয় একটি রবোটিক প্রতিযোগিতায় অংশ নেবে।

বুধবার সংগঠকরা জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় রবোটিক প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আফগান নারী দলকে এখানে আসার অনুমতি দেয়া হয়েছে। এর আগে তাদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশের স্কুল শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করে।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আফগান মেয়েদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ভিসা না দেয়ার ঘটনায় জনগণের ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের পর ট্রাম্প মার্কিন কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করেন।

মার্কিন নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল ও কংগ্রেস সদস্য সেসতাক বলেন, ‘ইরান, সুদান ও সিরীয় শরণার্থীদের একটি দলসহ ১৫৭টি দেশের ১৬৩টি দলকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেয়া হয়েছে।

এর আগে এক সপ্তাহের ভিসার জন্য দুই দফা সাক্ষাৎকার নেয়ার পরও আফগানিস্তানের হেরাতের ছয়জন মেয়েকে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি দেয়া হয়নি। তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।

এই ভিসা আবেদন প্রত্যাখানের ঘটনাটি প্রশাসনের বিশ্বব্যাপী নারী অধিকারের পক্ষে থাকার দাবির সাথে সাংঘর্ষিক।

আফগান মেয়েদের ভিসা আবেদন গ্রহণের ঘোষণার পর ট্রাম্পের পরামর্শক ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে প্রতিভাবান আফগান মেয়েদের এই দল ও তাদের প্রতিযোগীদের স্বাগত জানানোর জন্য আমি উদগ্রীব হয়ে আছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষমেশ যুক্তরাষ্ট্রের ভিসা পেল আফগান নারী প্রতিযোগীরা

আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭