ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

  • আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি। আর এর মাধ্যমে ২০২৫ এমএলএস গোল্ডেন বুট এ্যাওয়ার্ডও জয় করে নিয়েছেন আর্জেন্টাইনার এই সুপারস্টার। এনিয়ে মেজর লিগ সকারে তিনি দ্বিতীয় হ্যাটট্রিক করলেন।

শনিবার মেসির হ্যাটট্রিক ও এক এ্যাসিস্টে মিয়ামি ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে। নিয়মিত মৌসুমের ২৮ ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ২৯ গোল করে প্রথমবারের মত এমএলএস’এ শীর্ষ গোলদাতা হয়েছেন।

এই তালিকায় তার নিকটবর্তী চ্যালেঞ্জার ছিলেন এলএএফসি’র ডিনেস বওয়ানগা ও ন্যাশভিলের স্যাম সারিজ। এই দুজনেই ২৪টি করে গোল করেছেন।

এমএলএম’এ মেসির ২৯ গোলের থেকে অতীতে আর মাত্র তিনজন খেলোয়াড় বেশী গোল করেছেন। তারা হলেন, কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জøাটান ইব্রাহিমোভিচ (৩০)।

আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি এবারের লিগে সর্বোচ্চ ১৯টি এ্যাসিস্ট করেছেন। নিয়মিত মৌসুমে এই তালিকায় ৪৯টি এ্যাসিস্ট করে শীর্ষে রয়েছেন ভেলা।

মেসির নৈপুন্যে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে। এর মাধ্যমে প্লে—অফে খেলাও নিশ্চিত হয়েছে মিয়ামির। ২০২৫ এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে মিয়ামি আবারো ন্যাশভিলের মুখোমুখি হবে।

ইন্টার মিয়ামি কোচ জেভিয়ার মাশেরানো বলেছেন, ২০২৫ সালে এমএলএস মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিততে মেসি মাঠে যথেষ্ঠ দিয়েছেন। এর মাধ্যমে প্রথম কোন খেলোয়াড় হিসেবে টানা দুই বছর মেসি এই এ্যাওয়ার্ড জিতলেন।

গত বছর ২০ গোল ও ১৬ এ্যাসিস্টে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫