ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে বিতর্ক, তদন্তের মুখে গোলরক্ষক

  • আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 32
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সমতায় শেষ হতে যাচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ সময়ে ‘অমার্জনীয় এক ভুল’ করে বসলেন স্পোর্তিং সান মিগেলিতোর গোলরক্ষক হোসে কালদেরন। বুক দিয়ে বল আটকানোর চেষ্টায় উল্টো পাঠিয়ে দিলেন জালে। তাতে তার দলও হেরে গেল। আর এই ঘটনায় তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের তদন্ত শুরু হয়েছে।

আলোচিত ঘটনাটি ঘটেছে গত শনিবার পানামার ফুটবল লিগে স্পোর্তিং সান মিগেলিতো ও আলিয়ান্স এফসির মধ্যকার ম্যাচে। ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ২-২। এরপরই ঘটে ওই ঘটনা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে মাঠের বাঁ দিক দিয়ে আসা ক্রস আটকাতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটান পানামা জাতীয় দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলা কালদেরন, বল হাত দিয়ে না আটকে বুক দিয়ে চেষ্টা করেন তিনি এবং পোস্টের কাছে তার বুকে লেগে বল পোস্ট ঘেঁষে জালে জড়ায়। সেটাই ব্যবধান গড়ে দেয়, ম্যাচটি ৩-২ গোলে জিতে যায় আলিয়ান্স।

পরদিন লিগ কর্তৃপক্ষ জানায়, তারা এই ‘গুরুতর ঘটনার’ সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাইবে। ফুটবলে ভুল হতেই পারে, লিগ সেটা বোঝে। তবে, কিছু ঘটনা এই সাধারণ সীমারেখা অতিক্রম করে এবং সেগুলো পেশাদার প্রতিযোগিতার মানদণ্ডের বিচারে গ্রহণযোগ্যও নয়।

কালদেরনের ক্লাব মিগেলিতোও ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। অনতিবিলম্বে ঘটনাটির পূর্ণ তদন্ত চায় ক্লাবটি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে বিতর্ক, তদন্তের মুখে গোলরক্ষক

আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬