ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

শৈলকুপায় পৃথক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২

  • আপডেট সময় : ১০:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় পৃথক ঘটনায় বিষপানে তরুনী ও সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা গোবিন্দপুর ও পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে পৃথক এ ঘটনায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মাসুদ উদ্দিনের একমাত্র কন্যা সিমলা খাতুন (১৭) শনিবার সকালে বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে ঐ তরুনীকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সিমলা খাতুন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিলো বলে জানা গেছে।

অপরদিকে শনিবার দুপুরে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে মিনু (৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ঝাউদিয়া গ্রামের রাস্তার পাশে শিশু মিনু খেলা করছিলো। এসময় দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শৈলকুপা থানায় ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় দুইজন নিহতদের বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘাতক মাহেন্দ্র গাড়ীটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপায় পৃথক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২

আপডেট সময় : ১০:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭