ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শোক বইয়ে মির্জা ফখরুলের সই

  • আপডেট সময় : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানের মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকায় ইরানের হাইকমিশনারের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন তিনি।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান দুর্ঘটনায় ইন্তেকাল করায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা ইরানের রাষ্ট্রদূতের কার্যালয়ে এসে শোক প্রকাশ করেছি।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনৈতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বে শান্তির জন্য এবং সৌহার্দ্য বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, প্রেসিডেন্ট রাইসির পরিবার ও আত্মীয়-স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারেন। এই শোকের সময় ইরানের জনগণ যেন তাদের স্থির সিদ্ধান্ত ও বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান, রাষ্ট্রে তাদের যে ভূমিকা তা অক্ষুণ্ন রাখতে পারেন, সেই দোয়া করছি।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শোক বইয়ে মির্জা ফখরুলের সই

আপডেট সময় : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪