ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ হকি দল।

আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশের হয়ে ১৩ মিনিটে আশরাফুল ইসলাম এবং ৪৯তম মিনিটে আমিনুল ইসলাম গোল করেন।

এর আগে, গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।

এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

পুল ‘বি’-তে শ্রীলংকা ছাড়াও বাংলাদেশের সাথে আরও আছে চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান।

আগামী ৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।

বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬