ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শ্রীলংকায় সিরিজ হামলা চালায় ৭ আত্মঘাতী

  • আপডেট সময় : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সাতজন আত্মঘাতী বোমারু শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন দেশটির ফরেনসিক বিভাগ। গতকাল রোববার শ্রীলংকায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার পেছনে ওই পরিমাণ আত্মঘাতী বোমাবাজ সক্রিয় ছিল বলে বিভিন্ন অনুসন্ধান ও গবেষণার পর জানান দেশটির ফরেনসিক বিশেষজ্ঞরা।

ঘটনাস্থল থেকে হামলাকারীদের ছিন্ন ভিন্ন লাশের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন শ্রীলংকার অপরাধ অনুসন্ধানকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদেরই একজন আরিয়ানন্দ ওয়েলিয়াঙ্গ বলেছেন, হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে মনে হয়েছে, তারা সবাই আত্মঘাতী ছিলেন।

তবে সবগুলো জায়গাতে একজন করে হামলা করলেও কলম্বোর শাংরি-লা হোটেলে দুজন হামলা করেছিল বলে ধারণা করছেন তিনি।

গতকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন এলাকায় গির্জা ও হোটেলে সব মিলিয়ে আটটি বিস্ফোরণ ঘটে।

শ্রীলংকার পশ্চিম প্রদেশের নেগম্বো, পূর্বপ্রদেশের বাট্টিকালো এবং রাজধানী কলম্বোর গির্জাগুলোতে বোমা হামলা চালানো হয়। এ ছাড়া কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল সাংরি-লা, কিংসবুরি, সিনামন গ্র্যান্ডসহ আরেকটি আবাসিক হোটেলে হামলা হয়।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, সব মিলিয়ে ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ শতাধিক মানুষ। হতাহতদের মাঝে বিদেশি নাগরিক ২৬ জন।

শ্রীলঙ্কা সরকার এ পর্যন্ত হামলাকারী সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না জানালেও হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীলংকায় সিরিজ হামলা চালায় ৭ আত্মঘাতী

আপডেট সময় : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯