সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: উত্তেজনায় ফুটবল বিশ্ব
- আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / 187
খেলাধূলা ডেস্ক
ফুটবলপ্রেমীদের জন্য সকালে জমে উঠবে উত্তেজনা, কারণ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনা পেরুর মুখোমুখি হবে বুয়েন্স আইরেসের লা বোম্বেনেরা স্টেডিয়ামে সকাল ৬টায়। অন্যদিকে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় সকাল ৬:৪৫টায়।
চলতি বাছাইপর্বে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ইনজুরিতে রয়েছে চাপে। স্কোয়াডে চোটে পড়েছেন ছয় ফুটবলার, যার মধ্যে রয়েছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে মেসি, আলভারেজ, ও লাউতারো মার্টিনেজদের। অন্যদিকে ব্রাজিলের জন্য উরুগুয়ে ম্যাচ হবে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে বড় পরীক্ষা। শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করায় ব্রাজিল এবার জয় পেতে মরিয়া।
দুই দলের সম্ভাব্য একাদশ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার একাদশে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ, ওতামেন্দি, ডি পল, এবং মেসি। ব্রাজিলের দলে ফিরেছেন দানিলো, সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মাঘলেইয়াস।
ভারতীয় উপমহাদেশের ফুটবলপ্রেমীরা ম্যাচগুলো সরাসরি টিভিতে দেখতে না পারলেও Sportzfy এবং yallashoot tv অ্যাপের মাধ্যমে মোবাইলে লাইভ উপভোগ করতে পারবেন। ফুটবল বিশ্বের চোখ এখন এই দুই উত্তেজনাপূর্ণ ম্যাচের দিকে, যা নির্ধারণ করবে বছরের শেষ বাছাইপর্বের লড়াইয়ের ফলাফল।




















