সতেরো বছর পর দেশে ফিরছেন জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন
- আপডেট সময় : ০৯:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / 425
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক প্রবাসী জাতীয় সম্মিলিত ফোরামের (জেএসএফ) বাংলাদেশ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরছেন। তিনি আগামী ১৩ এপ্রিল, রবিবার বিকেলে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে রওনা হবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ১৪ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছাবেন।
দেশে ফেরার পর তিনি তাঁর অতীতের সহপাঠী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, রাজনৈতিক শুভানুধ্যায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষ করে, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাবেক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের অনুসারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
হাজী আনোয়ার হোসেন লিটন ১৯৯২ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান। এরপর থেকে তিনি বৃহত্তর নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এবং জেএসডি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রবাস বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে তিনি সামাজিক ও কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী কমিউনিটির নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং বহু সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, তিনি ২৭ মে ২০২৫, মঙ্গলবার নিউইয়র্কে ফিরে আসবেন বলে জানা গেছে।


























