ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সব ধরণের ক্রিকেট থেকে সাকিব দুই বছর নিষিদ্ধ

  • আপডেট সময় : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সব ধরণের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আইসিসি নিষেধাজ্ঞা দেয় বলে জানিয়েছে আইসিসি ক্রিকেট ডটকম।

সাকিবের শাস্তির বিষয়ে যা বললেন পাপন

তথ্য গোপনের অভিযোগে ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব আল হাসন। মঙ্গলবার সকাল থেকে এ নিয়ে ঢাকার ক্রিকেট পাড়ায় যখন তোলপাড় তখন এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজ বাসভবনের সামনে দাড়িয়ে তিনি বলেছেন, সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে এখনও বিসিবিকে কিছু জানায়নি আইসিসি।

পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানি না। কিছু না ঘটলে কিভাবে জানাবো আপনাদের? বিসিবিতে যাচ্ছি, সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো।’

তবে দুপুর নাগাদ মিরপুরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিক আলাপচারিতায় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আইসিসি এখন পর্যন্ত এই ইস্যুতে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তিনি বলেন, ‘বিসিবিকে এখন পর্যন্ত আইসিসি কিছু জানায়নি।’

দুপুরের দিকে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরাও এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছি। বিসিবির সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারা বলছে, আইসিসির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে যাই হোক- বিষয়টি নিয়ে আমরা আজকের মধ্যেই আইসিসিকে চিঠি দেবো।’

নিউজটি শেয়ার করুন

সব ধরণের ক্রিকেট থেকে সাকিব দুই বছর নিষিদ্ধ

আপডেট সময় : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯