ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ জরুরি : শায়খ সুদাইস

  • আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব সমাজে ধারাবাহিকভাবে প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, এর ধ্বংস থেকে সমাজকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ আইন জরুরি।

শুক্রবার জুমার নামাজের খুতবায় শায়খ সুদাইস একথা বলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিদ্ধ ব্যক্তিদের সম্মোধন করে তিনি বলেন, আপনারা মনে রাখুন যে, প্রসিদ্ধি আল্লাহর পক্ষ থেকে বিরাট পরীক্ষা। এর মধ্যে নানা ক্ষতিকর দিক রয়েছে।

বরং তারকাদের এই প্রসিদ্ধিকে ইসলামের জন্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন আব্দুর রহমান আস সুদাইস। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা এই প্রসিদ্ধিকে ইসলামের জন্য বিনিয়োগ করুন, আল্লাহকে ভয় করুন, মিথ্যা ও অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকুন, ইসলামের সত্য-সুন্দর বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত দিন, জাতির সেবা করুন এবং দেশের উন্নতির জন্য অবদান রাখুন।

শায়খ সুদাইসের মতে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিদ্ধ ও সেলিব্রিটিরা সস্তা প্রসিদ্ধি পেতে অবাককরা সব কর্মকাণ্ড করে থাকেন। তাছাড়া তার দাবি- শিশুদের সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে তাদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা উচিৎ।

সৌদি আরবের প্রভাবশালী এ আলেম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রিটিরা তাদের ব্যক্তিগত নানা বিষয় শেয়ার করেন। এর মাধ্যমে তাদের অনুসারীরাও নিজেদের জীবনকে সেলিব্রিটিদের জীবনের সাথে তুলনা করতে থাকেন এবং একপর্যায়ে অনুসারীরা হতাশায় নিমজ্জিত হন। এ কারণে মনের মধ্যে ঘৃণাসহ নানারকম সমস্যা সৃষ্টি হয়।

এরূপ আরো নানা সমস্যার কথা উল্লেখ করেন শায়খ আব্দুর রহমান আস সুদাইস। তাই সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ আইন ও তা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ জরুরি মনে করেন তিনি।

সূত্র : হারামাইন শারিফাইন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ জরুরি : শায়খ সুদাইস

আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২