ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন মার্চ

  • আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: শাটল বা কানেকটিং ট্রেন নয়,পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে সেতাবগঞ্জ টু পঞ্চগড় ট্রেন মার্চ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকালে ঠাকুরগাও নাগরিক অধিকার আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশন থেকে এই কর্মসূচী শুরু হয়।

পথিমধ্যে পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেন মার্চের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব মাহমুদ হাসান প্রিন্স,জেলা উদীচী’র সভাপতি সেতারা বেগম,সাবেক ছাত্র নেতা মাসদু আহম্মেদ সূর্বন ,ওয়াদুল্লাহ মাসুদ,রেজাওনুল ইসলাম রেজু,রেজাউল আলম উজ্জ্বল,আহসান হাবিব বাবু,প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী,রাজনৈতিক নেতা মোজাহারুল ইসলাম,এ্যাড. আবু সায়েম,দীপেন রায়,জিল্লুর রহমান জুয়েল,সাংবাদিক কামরুল হাসান,নাট্যকার গৌতম দাস বাবলু,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নূরনবী চঞ্চল,ছাত্রনেতা সেলিম রেজা প্রমূখ।সমাবেশ সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী তারেক হোসেন। কর্মসূচিতে নাগরিক অধিকার আন্দোলনের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সরাসরি আন্তঃনগর ট্রেনের দাবি জানিয়ে আসছে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের মানুষ।  কিন্তু সরাসরি আন্তঃনগর ট্রেন চালু না করে আগামী ১৭ জুন পঞ্চগড় থেকে শাটল ট্রেনের মাধ্যমে অন্তঃনগর ট্রেন উদ্বোধন করতে আসছেন রেলমন্ত্রী। এই খবরে বিক্ষুব্ধ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মানুষ বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে ট্রেন মার্চ কর্মসূচী পালন করে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন মার্চ

আপডেট সময় : ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭