ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জাতিসঙ্ঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমাদের নিরলস প্রচেষ্ঠায় গত ১০ বছরে সাক্ষরতার ২৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। সাক্ষরতা ও শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে দেশকে আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেয়া সোমবার এক বানীতে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘ লিটারেসি টিচিং এন্ড লার্নিং ইন দ্য কোভিড-১৯ ক্রাইসিস এন্ড বিয়ন্ড উয়িথ এ ফোকাস অন দ্য রোল অব এডুকেটরস এন্ড চেঞ্জিং পেডাগোগিজ ’ তথা কোভিড সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে সর্ব প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়। স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার কর্তৃক প্রণীত সংবিধানের ১৭(গ) অনুচ্ছেদে আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সে অঙ্গীকার পূরণে দেশের ৪৫ লাখ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা প্রদানের লক্ষে ৬৪টি জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে। তাছাড়া চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রাথমিক বিদ্যালয় বর্হিভূত ও ঝরে পড়া ৮-১৪ বছর বয়েসী ১০ লাখ শিশুকে অন্তভূক্তকরে তাদেরকে শিক্ষা ব্যবস্থার মূলধারায় নিয়ে আসার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে কোভিড -১৯’র মহামারী পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে সরকার অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বিভিন্ন স্তরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাশসমুহ অনলাইনে নেয়ার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হযেছে। সংসদ টেলিভিশনের মাধ্যমে নিয়মিত পাঠদান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সমর্থ হবেন বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০