ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি

সশস্ত্র বাহিনীর আকার বাড়ানোর নির্দেশ পুতিনের

  • আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ ৩৭ হাজার বাড়িয়ে সাড়ে ১১ লাখে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের মধ্যে এই নির্দেশ জারি করা হলো।

বৃহস্পতিবার জারি করা পুতিনের এই নির্দেশ কার্যকর হবে ১ জানুয়ারি। তবে কোন পর্যায়ে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে, তা বলা হয়নি।

সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হলে স্বেচ্ছাসেবীদের নিয়ে রুশ সামরিক বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়াবে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জনে। এদের মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন হবেন স্থায়ী সদস্য। এর আগে ২০১৮ সালে সৈন্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, চুক্তিভুক্ত স্বেচ্ছাসেবী সৈন্যরাই কেবল ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে পারবে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সশস্ত্র বাহিনীর আকার বাড়ানোর নির্দেশ পুতিনের

আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২