ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সাইফ হাসানের ফের করোনা পজিটিভ

  • আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলআইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসানের দ্বিতীয় করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এক সপ্তাহ আগে প্রথমবার করোনা পরীক্ষায়ও পজিটিভ ছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি সূত্র জানায়, শ্রীলঙ্কা সিরিজের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে সাইফের নাম নেই। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো স্কোয়াড ঘোষণা করা হয়নি। দ্বিপাক্ষিক সিরিজটি চলতি বছরের শেষের দিকে হতে পারে। আগামী এক সপ্তাহ পর আবারও করোনা পরীক্ষা করাবেন সাইফ হাসান। ওই পরীক্ষায় নেগেটিভ আসলে তার স্কোয়াডে অন্তর্ভূক্ত হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

বাঁহাতি ওপেনার সাইফ জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। তার মধ্যে অভিষেক ইনিংসে কোনো রান করতে না পারা এ ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি।

যদিও ভারতের সাথে কলকতায় অনুষ্ঠিত হওয়া গোলাপী বলে ঐতিহাসিক দিবা-রাত্রীর টেস্টে সাইফের ওপেন করার কথা ছিল। কিন্তু আঙুলের চোটের কারণে সেই টেস্ট থেকে বাদ পড়েন তিনি।

প্রথম শ্রেনির ক্রিকেটে ৪১টি ম্যাচে ৪টি শতক ও ১২টি অর্ধ-শত রানের ইনিংস খেলা সাইফ মোট ২ হাজার ৩৬২ রান সংগ্রহ করেছেন। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাইফ হাসানের ফের করোনা পজিটিভ

আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০